1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
সংহতি ও সংযমের আহ্বান তারেক রহমানের - DAILY PRESS
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সংহতি ও সংযমের আহ্বান তারেক রহমানের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ডেইলি প্রেস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় শোকের এই মুহূর্তে সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাকে শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বিভেদমূলক সংঘাত কিংবা মব উচ্ছৃঙ্খলতার পথে না গিয়ে আমাদের সহনশীলতা ও আত্মসংযমের ভিত্তিতে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে।”

তারেক রহমান বলেন, “নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের কিছু সদস্যকে ঘিরে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ার খবর উদ্বেগজনক। আমি অনুরোধ করব, এই শোকাবহ পরিস্থিতিকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অপচেষ্টা থেকে বিরত থাকুন।”

তিনি আরও বলেন, “এটি রাজনীতি করার সময় নয়। এখন জাতি হিসেবে আমাদের একতাবদ্ধ হতে হবে। সহানুভূতি ও সহমর্মিতার চর্চা করতে হবে। আমাদের সমস্ত শক্তি ব্যয় করা উচিত নিখোঁজদের খুঁজে বের করা, হতাহতদের সঠিক তালিকা তৈরি, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তে সহায়তা করার কাজে।”

বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, “নিহত নিরীহ মানুষ এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয়ের গভীর সহানুভূতি রইল।”

তারেক রহমানের কথায়, “বাংলাদেশকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি জাতীয় সংকট মোকাবিলায় প্রয়োজন সংহতি, দায়িত্বশীলতা এবং মানবিকতা।”

এই বক্তব্যে তিনি দেশবাসীকে মনে করিয়ে দেন, জাতি যখন শোকাচ্ছন্ন, তখন দ্বন্দ্ব নয়, দরকার সহানুভূতি ও সংহতির।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2026 Daily Press | KFAST Media | All Rights Reserved