1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা - DAILY PRESS
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে
জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ডেইলি প্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করা যায়।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে, রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভাষণটি একযোগে সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা—নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।”

ভাষণের পূর্বে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজায় তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেন।

অধ্যাপক ইউনূস আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।”

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সংস্কার, বিচার এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান—এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব এবং এগুলো যথাযথভাবে সম্পন্ন করতেই তারা অঙ্গীকারবদ্ধ।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2026 Daily Press | KFAST Media | All Rights Reserved