1. admin@dailypressbd.com : ডেইলি প্রেস ডেস্ক :
পরীক্ষামূলক প্রকাশে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি প্রেস - DAILY PRESS
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

পরীক্ষামূলক প্রকাশে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি প্রেস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে
Daily Press

ডেইলি প্রেস ডেস্ক: পরীক্ষামূলক প্রকাশ শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল ডেইলি প্রেস। আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মানদণ্ড অনুসরণ করে দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পোর্টালটির কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫ সালের ১০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ডেইলি প্রেসের কার্যক্রম চালু হয়।

প্রাথমিকভাবে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ইতোমধ্যে পোর্টালটিতে দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, খেলাধুলা ও বিনোদনসহ বিভিন্ন বিভাগের সংবাদ নিয়মিত প্রকাশ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঠকদের তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্য সংবাদ প্রদানই পোর্টালটির প্রধান উদ্দেশ্য।

ডেইলি প্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক এই সময়ে পাঠকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কনটেন্টের মান আরও উন্নত করা হবে। পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করে পোর্টালটিকে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করে তোলার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মোবাইল অ্যাপ, ভিডিও কনটেন্ট এবং বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।

দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে একটি বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় ডেইলি প্রেস। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, অল্প সময়ের মধ্যেই এই অনলাইন পোর্টালটি পাঠকদের আস্থা অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে।

ডেইলি প্রেস বাংলাদেশ নিউজ পোর্টালের ইউআরএল হল https://dailypressbd.com

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2026 Daily Press | KFAST Media | All Rights Reserved