1. masidrono@gmail.com : মন রহমান : মন রহমান
  2. admin@dailypressbd.com : নিজস্ব প্রতিনিধি : নিজস্ব প্রতিনিধি
  3. entertainment@dailypressbd.com : বিনোদন প্রতিবেদক : বিনোদন প্রতিবেদক
  4. international@dailypressbd.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  5. tusherhk@gmail.com : রাহাত তুষার : রাহাত তুষার
  6. national@dailypressbd.com : বাংলাদেশ ডেস্ক : বাংলাদেশ ডেস্ক
  7. sports@dailypressbd.com : ক্রীড়া ডেস্ক : ক্রীড়া ডেস্ক
  8. shuvo5566@yahoo.com : তুর্য রহমান : তুর্য রহমান
হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন কাজী কামরুল ইসলাম - DAILY PRESS
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন কাজী কামরুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেতে যাওয়া বাংলাদেশি বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম
হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন কাজী কামরুল ইসলাম।

মন রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনতে যাচ্ছেন দেশের প্রখ্যাত বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। ফিলিপাইনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আয়োজন ‘হেয়ার এশিয়া’ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পেতে যাচ্ছেন ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।

দীর্ঘদিন ধরে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘হেয়ার এশিয়া’। এশিয়ার ফ্যাশন ও সৌন্দর্যচর্চা অঙ্গনের অন্যতম বড় আয়োজন এটি। এবারের আসরে পুরস্কার গ্রহণের পাশাপাশি বিচারকের দায়িত্বও পালন করবেন কাজী কামরুল ইসলাম। বিশ্বের আটটি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিচারক প্যানেলে স্থান পেয়েছেন তিনি। এই প্যানেল এশিয়ার সেরা মেকআপ আর্টিস্ট ও সেরা হেয়ার স্টাইলিস্ট নির্বাচন করবে।

এ অর্জন নিয়ে কাজী কামরুল ইসলাম বলেন, ‘এটা আসলেই আমার জীবনের অন্যতম সেরা অর্জন হতে চলেছে। তবে এই অর্জন আমার একার নয়। হেয়ার এশিয়ার মতো আন্তর্জাতিক মঞ্চে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। এটি পুরো দেশের জন্যই গর্বের বিষয়।’

আগামী ২৪ নভেম্বর হেয়ার এশিয়ার মঞ্চে নিজের নতুন একটি বড় আয়োজনের ঘোষণা দেবেন কাজী কামরুল ইসলাম। ‘ব্লু বার্ড ইভেন্টস প্রেজেন্টস হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৭’ শিরোনামের আয়োজনটি আগামী বছরের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে মায়ের অনুপ্রেরণায় হেয়ার এশিয়ায় প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন কাজী কামরুল ইসলাম। সেবার চ্যাম্পিয়নের মুকুটও জয় করেন তিনি। এবার একই আন্তর্জাতিক আয়োজনে বিচারক হিসেবে অংশ নেওয়ার পাশাপাশি বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন বাংলাদেশের এই বিউটি ও হেয়ার বিশেষজ্ঞ।

বিশেষ প্রতিনিধি।
মন রহমান দীর্ঘ ১৬ বছর ধরে সাংবাদিকতা করছেন। এখন পর্যন্ত ৭টি মিডিয়া হাউজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:
© 2026 Daily Press | KFAST Media | All Rights Reserved