1. masidrono@gmail.com : মন রহমান : মন রহমান
  2. admin@dailypressbd.com : নিজস্ব প্রতিনিধি : নিজস্ব প্রতিনিধি
  3. entertainment@dailypressbd.com : বিনোদন প্রতিবেদক : বিনোদন প্রতিবেদক
  4. international@dailypressbd.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  5. tusherhk@gmail.com : রাহাত তুষার : রাহাত তুষার
  6. national@dailypressbd.com : বাংলাদেশ ডেস্ক : বাংলাদেশ ডেস্ক
  7. sports@dailypressbd.com : ক্রীড়া ডেস্ক : ক্রীড়া ডেস্ক
  8. shuvo5566@yahoo.com : তুর্য রহমান : তুর্য রহমান
কাদরীর ৩০তম জন্মদিনে অপু বিশ্বাসের সোনার উপহার - DAILY PRESS
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

কাদরীর ৩০তম জন্মদিনে অপু বিশ্বাসের সোনার উপহার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
কাদরী মাহফুজের জন্মদিনে অপু বিশ্বাসের সোনার ব্রেসলেট উপহার

মন রহমান: শোবিজ অঙ্গনে পরিচিত মুখ কাদরী মাহফুজ। নৃত্যশিল্পী থেকে ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। মেধা, সৃজনশীলতা ও পরিশ্রম দিয়ে জায়গা করে নিয়েছেন ফ্যাশন জগতে। ঢালিউডের প্রথম সারির প্রায় সব তারকাকেই নিজের স্টাইলিংয়ে নতুন রূপে তুলে ধরেছেন কাদরী। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন নতুন লুকের পেছনে তার ভূমিকা বেশ প্রশংসিত। কাদরীর স্টাইলিংয়ে অপু বিশ্বাসকে আরও আকর্ষণীয় ও সময়োপযোগী মনে করেন অনেকেই।

২৫ নভেম্বর ছিল কাদরী মাহফুজের ৩০তম জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় জমকালো জন্মদিনের অনুষ্ঠান। রাজধানীর গুলশান-১ এ জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার রুফটপ রেস্টুরেন্ট ‘ও-রিয়েল’-এ বসে তারকাদের এই মিলনমেলা। পুরো আয়োজন সাজিয়ে তোলে ব্লু বার্ড ইভেন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের নানা পরিচিত মুখ।

অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা উপস্থিত হয়ে মজা করে অতিথিদের উদ্দেশে বলেন, ‘কাদরী তো ঢাকা শহরকে তুলে নিয়ে এসেছে। আমার বা অপুদির জন্মদিনেও এতো তারকা আসত না!’

জন্মদিনের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের উপহার। কাদরীর ঘনিষ্ঠ এই তারকা তাকে একটি সোনার ব্রেসলেট উপহার দিয়ে চমকে দেন। উপহার দেওয়ার মুহূর্তে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল, দুই বাংলার পরিচিত রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নিল সজীব, প্রখ্যাত রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি, চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তী, ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী, মুসকান সান, সুপারমডেল শাবনাজ সাদিয়া ইমি, বুলবুল টুম্পা, সৈয়দ রুমা, আঁখি আফরোজ, অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর, মডেল ও উপস্থাপক হাশমি, রাতুল, জনি, নৃত্যশিল্পী আবু নাঈম, আরোহীসহ শোবিজের আরও অনেক পরিচিত মুখ।

হাসি, আড্ডা, গল্প, খাবার, উপহার বিনিময় আর শুভেচ্ছা-শুভকামনায় প্রাণবন্ত হয়ে ওঠে মাহফুজ কাদরীর ৩০তম জন্মদিনের আয়োজন। তারকাদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে কাদরীর জীবনের এক স্মরণীয় মুহূর্ত।

বিশেষ প্রতিনিধি।
মন রহমান দীর্ঘ ১৬ বছর ধরে সাংবাদিকতা করছেন। এখন পর্যন্ত ৭টি মিডিয়া হাউজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর:

ফেসবুকে আমরা

Flag Counter
© 2026 Daily Press | KFAST Media | All Rights Reserved